নির্বাচন নিরপেক্ষ করতে নাগরিক সমাজেরও দায়িত্ব রয়েছে: বদিউল আলম

আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ২১:২৪
সুজন-সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের পাশাপাশি নাগরিক সমাজেরও দায়িত্ব রয়েছে। কোন সন্ত্রাসী ও কালো টাকার মালিক যাতে প্রার্থী হতে না পারে সে জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর প্রতি চাপ সৃষ্টি করতে হবে। যে কোন সন্ত্রাসী কার্যকলাপ রোধে নাগিরকদের সচেষ্ট থাকতে হবে।
 
তিনি বৃহস্পতিবার বিকালে গাজীপুর প্রেসক্লাব ভবনে গাজীপুর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সুজন- সুশাসনের জন্য নাগরিক গাজীপুর জেলা শাখার উদ্যোগে এক কর্ম পরিকল্পনা সভায় এসব কথা বলেন।
 
সুজন জেলা শাখার সভাপতি মুকুল কুমার মল্লিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাংবাদিক অনিল মণ্ডল, আলমগীর হোসেন, রুহুল আমীন সজিব, রাহিম সরকার, এম নজরুল ইসলাম, ফয়জুন্নেসা লাভলী, ফৌজিয়া বেগম, মনিরুল ইসলাম রাজু, সুজন আঞ্চলিক সমন্বয়ক শিমুল প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি