চাঁপাইনবাবগঞ্জের নাচোল-আড্ডা সড়কে অভিযান চালিয়ে তিন হাজার বোতল ফেনসিডিল ও একটি পাজেরো জিপসহ দুইজনকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার সকাল ৭টায় রাজশাহী র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।
আটককৃতরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম দক্ষিণপাড়ার মো. শামসুজ্জামান রাজার ছেলে মো. রবিন (২৬) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাররশিয়া ইসলামপুর গ্রামের মৃত বিশুর ছেলে মো. তছলিম (৫০)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প জানায়, কোম্পানি কমান্ডারের নেতৃত্বে র্যাবের একটি দল আজ সকাল ৭টার দিকে নাচোল-আড্ডা সড়কের নওগাঁর নিয়ামতপুর উপজেলার টগরইল মধ্যপাড়া পাঞ্জেগানা মসজিদের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে তিন হাজার বোতল ফেনসিডিল, ফেনসিডিল বহনকারী একটি পাজেরো জিপ, দুটি মোবাইল ও ৩ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী মো. রবিন ও চাঁপাইনবাবগঞ্জ মো. তছলিমকে আটক করে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট র্যাব জানিয়েছে।
ইত্তেফাক/এসএস
