আত্মসমর্পণ নিয়ে আলোচনা করছেন ব্রাজিলের লুলা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৪:০১
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও দা সিলভা তার আত্মসমর্পণের ব্যাপারে আলোচনা করছেন। দুর্নীতির মামলায় তার ১২ বছরের কারাদণ্ড শুরুর প্রথম দফার নির্ধারিত সময় নাটকীয়ভাবে শেষ হওয়ার পর তিনি এ আলোচনা শুরু করেছেন। 
 
শুক্রবার থেকে তারা সাজা শুরুর কথা ছিল। ৭২ বছর বয়সী দেশটির এ সাবেক প্রেসিডেন্টকে বিকেল ৫টা নাগাদ স্বেচ্ছায় আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছিল। লুলার একজন ঘনিষ্ঠ মিত্র একথা জানান। খবর এএফপি’র।
 
এদিকে সাও পাওলোর কাছে লুলার নিজ শহর সাও বার্নারদো দো ক্যাম্পোর ধাতুকর্মী ইউনিয়ন ভবনের চারদিকে তার হাজার হাজার সমর্থক অবস্থান নিয়েছে।
 
লুলার ওয়ার্কার্স পাটির রাজনীতিবিদরা জানান, তিনি সাও বার্নারদো দো ক্যাম্পোতে রাত্রিযাপন করবেন।আত্মসমসর্পণের সময় শেষ হওয়ায় লুলাকে গ্রেফতার করা নিয়ে তার আইনজীবীরা পুলিশের সঙ্গে আলোচনা করছেন।
 
ইত্তেফাক/কেকে