প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় ছাত্রলীগ আনন্দ র্যালি ও সমাবেশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই আনন্দ র্যালি ও সমাবেশের আয়োজন করে।
রবিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আনন্দ র্যালি বের করে ছাত্রলীগ। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের টিএসিতে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
এতে সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
IMG0
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় আনন্দ মিছিল করেছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভাপতি মানবিকা সরকার ও সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানার নেতৃত্বে ক্যাম্পাস প্রাঙ্গনে আনন্দ মিছিলটি বের করা হয়।
ইত্তেফাক/কেকে/রেজা
