মাদারীপুর টেকেরহাটে ফরিদপুরগামী ট্রাক ও বরিশালগামী পত্রিকাবাহী গাড়ীর মুখোমুখি সংঘর্ষে পত্রিকাবাহী গাড়ীটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে গেছে। আজ সোমবার ভোরের এ ঘটনায় ড্রাইভার সহ তিনজন আহত হয়েছেন।
টেকেরহাট-ভাঙ্গা-মাওয়া সড়কের টেকেরহাট সংলগ্ন চরপ্রসন্নদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় ড্রাইভার শাহাজালালকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশের এসআই মো. মশিউর রহমান জানান, খবর পেয়ে প্রথমে রাজৈর ফায়ার সার্ভিস এসে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির মধ্য থেকে ড্রাইভার শাহাজালালকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অন্য দুইজন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেয়। পত্রিকাবাহী গাড়ীটি বিভিন্ন দৈনিক পত্রিকা নিয়ে বরিশাল যাচ্ছিল।
ইত্তেফাক/এসএস
