জাটকা উদ্ধার করে এতিম-দুঃস্থদের মাঝে বিতরণ

আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৬:৫২
জাটকা ইলিশ উদ্ধারে আজ অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। সোয়ারিঘাট সদরঘাট এলাকায় ঢাকা জেলা প্রশাসনের নেতৃত্বে জেলা মৎস্য অধিদপ্তর এবং কোস্টগার্ডের সহায়তায় জাটকা ইলিশ উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। 
 
উক্ত অভিযানে ৫ টি ড্রামে ৮৩০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত মাছ বিভিন্ন সরকারি ও বেসরকারি এতিমখানা ও দুঃস্থদের বিতরণ করা হয়।
 
উল্লেখ্য, জাটকা ইলিশ ধরা বাংলাদেশ সরকার আগেই নিষিদ্ধ করেছে। 
 
ইত্তেফাক/কেআই