নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলাল উদ্দিন আহমদ বলেছেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে। খুলনায় চমৎকার নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। কোন ধরনের সহিংসতার আশংকা নেই।
মঙ্গলবার দুপুরে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দপ্তরে তিনি সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন। এর আগে তিনি একই স্থানে কেসিসির রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।
নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমদ আরো বলেন, নির্বাচন কর্মকর্তারা কেসিসি নির্বাচনের জন্য প্রস্তাবিত ভোট কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করছেন। কোন কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) বিবেচিত হলে সেখানে আইন-শৃংখলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা গড়ে তোলা হবে। নির্বাচনকে কেন্দ্র করে পেশি শক্তি বা ক্ষমতার অপব্যবহারের কোন সুযোগ নেই।
ইত্তেফাক/ইউবি
