পুরানো ঢাকায় জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১২:৪৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরাও ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। আজ বুধবার সকাল থেকে পুরানো ঢাকায় এ অবরোধ চলছে।
 
শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের ওপর হামলার প্রতিবাদে এবং আটককৃতদের মুক্তি দাবিতে সামিল হয়েছে। এসময় কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যাচ্ছে।
 
আজ সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিল শুরু করে রায় শাহেব বাজার মোড়ে অবস্থান নেয়। এতে গুলিস্তান থেকে সদরঘাট এবং ঢাকা-মাওয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
 
ইত্তেফাক/এসএস