কোটা সংস্কার: ময়মনসিংহে রেলপথ অবরোধ

আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৭:১৫
 
ময়মনসিংহে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের জব্বারের মোড়ে রেল লাইনের উপর অবস্থান নেয়।
 
এর ফলে ঢাকা ময়মনসিংহ ও ময়মনসিংহ-জামালপুরের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
 
ইত্তেফাক/আরকেজি