মিরপুরে ৩৬ শহীদ মুক্তিযোদ্ধার ১৮ জনই ভাতা পান না

আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ২২:৫৮


১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ৩৬ জন মুক্তিযোদ্ধা পাকিস্থানী হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। জাতীয় তালিকা অনুযায়ী ওই ৩৬ জন বীর মুক্তিযোদ্ধার নামোল্লেখ করে দেশ স্বাধীন পরবর্তী উপজেলা পরিষদ আবাসিক এলাকায় গড়ে তোলা হয় শহীদ স্মৃতিসৌধ।

৮ ডিসেম্বর মিরপুর উপজেলা পাকহানাদার মুক্ত দিবস। প্রতি বছর এই দিনটিতে এবং ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ- এই তিন দিসবে ঘটা করে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এলাকার সর্বস্তরের মানুষ।

অথচ অনেকেই জানে না দেশ স্বাধীনের ৪৭ বছরেও এই উপজেলার ৩৬ আত্মদানকরী বীর শহীদ মুক্তিযোদ্ধার ১৮ জনের নাম মুক্তিবার্তায় ওঠেনি।

ফলে শহীদ তালিকায় তাদের নাম থাকলেও মুক্তিবার্তায় তাদের নাম উল্লেখ না থাকায় তাদের পরিবার সম্মানী ভাতা পান না।

ইত্তেফাক/নূহু