পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় আনতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ২০:৪৬
সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় তুলে আনতে হবে। তিনি বলেন, সমাজের সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতে হবে। দলিত, হিজড়া, বেদে ও বিধবাসহ সকল অসহায় মানুষেরা আমাদেরই আত্মীয়, ভাই-বোন। তাদের পিছনে ফেলে রেখে দেশ এগিয়ে যেতে পারবে না। 
 
আজ শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলার সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় রংপুর ও গাইবান্ধা থেকে আগত জেলা সমাজসেবা কর্মকর্তাগণতাদের নিজ নিজ জেলার কার্যক্রম উপস্থাপন করেন।
 
এ সময় শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক, হাসপাতাল সমাজসেবা কর্মকর্তাগণ তাদের কাজের বর্তমান চিত্র তুলে ধরেন।
 
সভায় লালমনিরহাট সরকারি শিশু পরিবার থেকে আগত কর্মকর্তারা সেখানকার এতিম পথশিশুদের বর্তমান চিত্র তুলে ধরেন। 
 
ইত্তেফাক/এমআই