বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ থেকে শুরু হচ্ছে দশ দিনব্যাপী বৈশাখী মেলা-১৪২৫। পহেলা বৈশাখ শনিবার বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
আয়োজকরা জানান, এবারের মেলায় প্রায় ২০০টি স্টলে দেশের বিভিন্ন অঞ্চলের হস্ত, কুটির ও কারুশিল্পীগণ তাদের উৎপাদিত নানাবিধ পণ্যসামগ্রীর পসরা সাঁজিয়ে বসবেন। এর মাঝে ১০টি স্টলে কারুশিল্পীগণ তাদের বিভিন্ন পণ্য তৈরির কাজ প্রদর্শন ও বিক্রি করবেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে বিশেষ সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান। তাছাড়া মেলা চলাকালে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে লোকসাংস্কৃতিক নানা অনুষ্ঠান। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী লোকসংগীতসহ অন্যান্য গান পরিবেশিত হবে। ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উম্মুক্ত থাকবে।
ইত্তেফাক/এমআই
