বর্ষবরণ অনুষ্ঠানে দুই ছিনতাইকারীর কারাদণ্ড

আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১৮:০৮
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বর্ষবরণ অনুষ্ঠানে ছিনতাই করার অভিযোগে দু’জনকে আটকের পর এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র‌্যাব-৩ এর একটি ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- সোহেল রানা ও রাসেল আহমেদ।
 
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম দুই ছিনতাইকারীকে এ কারাদণ্ড প্রদান করেন। 
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, আজ সকালে সোহরাওয়ার্দী উদ্যানে একদল সাপুড়ে সাপের খেলা দেখাচ্ছিল। এ সময় সোহেল রানা ও রাসেল আহমেদ তাদের কাছ থেকে টাকা ছিনতাই করে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ওই দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে। র‌্যাব-৩ এর ভ্রাম্যমান আদালত তাদের দুইজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
 
ইত্তেফাক/এমআই