রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ী নামক স্থানে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার বিকেল পৌনে ৫টা থেকে ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দূর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দূর্ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দাশ জানান, দূর্ঘটনার কারণে কোনো হতাহত হয়নি। উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে ছেড়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে তারা উদ্ধার কাজ শুরু করবে। দুর্ঘটনার কারণে বিকেল পৌনে ৫টা থেকে ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ইত্তেফাক/ইউবি
