বেসরকারী উন্নয়ন সংস্থা দিশা পরিচালিত আলোঘর কার্যক্রম সারা দেশে শুরু করেছে ভ্রাম্যমান বই মেলা। সেই ধারাবাহিকতায় আগামী ২২ এপ্রিল হতে ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার ৭ টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে ভ্রাম্যমান বই মেলা। শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীল হিসেবে গড়ে তোলার লক্ষে আলোঘরের এই কার্যক্রম।
দিশা সূত্রে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো, সাটুরিয়া উপজেলার ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়, দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়, দৌলতপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়, দৌলতপুর পিএস উচ্চ বিদ্যালয়, সিংগাইর উপজেলার কবি নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ সদর উপজেলার মানিকগঞ্জ মডেল হাইস্কুল, খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়, হলিফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ উচ্চ বিদ্যালয়, দি হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ,হরিরামপুর উপজেলার কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়, ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়, শিবালয় উপজেলার উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, তেওতা একাডেমি, অক্সোফোর্ড একাডেমি শিবালয়, ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
ইত্তেফাক/নূহু
