কানাইঘাটে ডাকাতের গুলিতে নিহত ১

আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৩:১৬
 
সিলেটের কানাইঘাটে ডাকাতের গুলিতে ইফজান উদ্দিন (৪৮) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
 
কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, ইফজাল উদ্দিন ছোটদেশ গ্রামের বাসিন্দা। তার উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
জানা গেছে, ভোররাতে একদল ডাকাত দরজা ভেঙে ঘরে প্রবেশ করতেই নিহতের বাবা আব্দুল জলিলের আর্তচিত্কার শুরু করেন। বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে গুলিবিদ্ধ হন ইফজাল। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
 

ইত্তেফাক/এএম