ঈশ্বরদীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ট্রলিচালকের পা বিচ্ছিন্ন

আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৫:২৮
পাবনার ঈশ্বরদীতে পাথর বোঝাই ট্রাক ও ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলির চালকের পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের মুলাডুলির শেখপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার সময় পাথর বোঝাই ট্রাক ও মুলাডুলি দিকে যাওয়ার পথে ইট বোঝাই একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলই ট্রলির চালক চঞ্চলের (২৫) পা দেহ হতে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চঞ্চল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকার আমিন উদ্দিনের ছেলে। 
 
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল হাসান বলেন, আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি