তৃতীয় বর্ষে ফ্যাশন ব্র্যান্ড সেইলর

আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৬:১৭
বিভিন্ন উৎসব বা ঋতু অনুযায়ী পোশাক তৈরি করে সর্বশেষ ফ্যাশন ট্রেন্ডে ক্রেতাদের পরিচিত করতেই নবীন ব্র্যান্ড হিসেবে সেইলরের যাত্রা হয় ২০১৫ সালের ৩ এপ্রিল। অভিজ্ঞ ডিজাইনারদের তৈরি বৈচিত্র্যময় পোশাক নিয়ে ঢাকায় মোট ১০টি আউটলেট এখন সেইলরের। সম্প্রতি মিরপুর-২ এ নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের মধ্য দিয়ে সেইলর উদযাপন করলো ৩য় বর্ষপূর্তি। 
 
বর্ষপূর্তিতে আয়োজন করা হয় পৃথক দুটি ফ্যাশন শো। র‌্যাম্পে  বিজনেস স্যুট, পার্টি কালেকশন, এথনিক, ট্রেডিশন্যাল এবং ক্যাজুয়াল থিমে তৈরি পোশাক প্রদর্শিত হয়। পঁচিশের অধিক দেশসেরা র‌্যাম্প মডেল বর্ষপূর্তি উপলক্ষে তৈরি এসব থিমের নতুন কালেকশনগুলো তুলে ধরেন। সেইলরের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার বাইরে কুমিল্লায় ১১তম স্টোরটির যাত্রা শুরু হয়। 
 
বর্ষপূর্তি এবং সেইলরের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে প্রধান পরিচলন কর্মকর্তা (সিওও ) রেজাউল কবির জানান, সেইলর তারুণ্যের ফ্যাশন প্ল্যাটফর্ম। তাই তারুণ্যের জন্য সর্বশেষ ফ্যাশন ট্রেন্ড পোশাকের ক্যানভাসে তুলে ধরার কাজটাই করবে ব্র্যান্ডটি। ব্র্যান্ড হিসাবে এর অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে ক্রেতাদের জন্য ফ্যাশনেবল সুন্দর পণ্য দিয়ে তাদেরকে আরো আত্ববিশ্বাসী করে তোলা। কোনো ক্রেতা যদি পণ্যের গুণগত মান নিয়ে সুন্তুষ্ট না থাকেন তাহলে যেকোনো সময় সেইলর সেই পণ্য পরিবর্তন করে থাকে। এ ছাড়া সেইলর সবসময় ক্রেতাদের সর্বোচ্চ মানের  ভোক্তা অধিকার সেবা প্রদানে সচেষ্ট।