‘বর্তমান সরকার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে’

আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ২১:১১
যশোর ২ আসনের সংসদ সদস্য এড. মনিরুল ইসলাম মনির বলেছেন, দেশের উনয়নের ধারাবাহিকতা রাখতে, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার। বর্তমান সাধারণ মানুষের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। যোগযোগ, বিদ্যুৎ ও শিক্ষাসহ দেশের সর্বক্ষেত্রে এ সরকার আমুল পরিবর্তন এনেছে। 
 
বৃহস্পতিবার বিকেলে যশোরের চৌগাছা উপজেলার নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় অনুষ্ঠানে উপজেলা মিলনায়নাতনে প্রধান অতিথির বক্তব্যে চৌগাছা-ঝিকরগাছার সংসদ সদস্য এড. মনিরুল ইসলাম মনির এ কথা বলেন। 
 
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মুনছুর আলী, মাস্টার সিরাজুল ইসলাম প্রমুখ। 
 
প্রধান অতিথি তার বক্তেব্যে শেখ হাসিনার সরকারকে শিক্ষা ও স্বাস্থ্য বান্ধব সরকার আখ্যায়িত করে মনির বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ শেখ হাসিনা সরকারের যুগান্তকারী ইতিহাস। গ্রামাঞ্চল এখন আর সেই ভুতুড়ে পরিবেশ নেই। হারিকেন কিংবা লেম্পের আলো মিটিমিটি করে না। গ্রামাঞ্চল হয়ে উঠেছে এখন বিদ্যুতের ঝলমলে আলোয় আলোকিত। বছরের শুরু থেকে লাখ লাখ শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে যা কোন সরকার বছরের শুরুতে ছাত্রদের হাতে বই তুলে দিতে পারেনি। এখন শিক্ষার্থীদের মাঝে বই উৎসব হয়। প্রাথমিক থেকে ডিগ্রি পর্যন্ত মেয়েরা বিনা বেতনে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। আবার উপবৃত্তিও পাচ্ছে। 
 
শিক্ষকদের উদ্ধেশ্যে তিনি বলেন শিক্ষকরাই পারেন সুন্দর জাতি গড়তে। তাই ছাত্র-ছাত্রীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে  হবে। 
 
এড মনির খালেদা জিয়াকে সমালোচনা করে বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রীর ছেলে-মেয়ে শিক্ষিত। ছেলে সজিব ওয়াজেদ জয় কম্পিউটার ইনজিনিয়ার আর সাবেক প্রধান মন্ত্রীর খালোদা জিয়ার দুই ছেলে তারেক রহমান এবং কোকো বিশ্বের কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন তা কেউ জানে না। বরং মানি লন্ডারিংয়ে তারা ওস্তাদ। মানি লন্ডারিং এর কারণে বিদেশে মামলা হয়েছে। সেই মানি লন্ডারিং এর টাকা এখন সরকার ফেরত নিয়ে আসছে। মা-ছেলে মিলে এতিমের টাকা মেরে খেয়ে এখন জেলে আছেন। আবার চোরের মায়ের বড় গলা। 
 
মনির শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আগামীতে দেশেকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনান আহ্বান জানান।
 
ইত্তেফাক/ইউবি