ট্রাম্পের সঙ্গে কথোপকথনের নথি প্রকাশ করলেন এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কোমি। নথিতে বলা হয়েছে, ভয়াবহ গোয়েন্দা তথ্য নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্বেগ ছিল। তাকে আস্থাভাজন হতে বলেছিলেন ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার সঙ্গে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের যোগসাজশের তদন্ত বাদ দিতে বলেছিলেন। গত বৃহস্পতিবার কংগ্রেসের কাছে ১৫ পৃষ্ঠার একটি নথি জমা দিয়েছেন জেমস কোমি।
গত বছরের ৭ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জেমস কোমির সাতবার কথোপকথন হয়েছে। এর মধ্যে চারবারের কথোপকথনের রেকর্ড প্রকাশ করা হয়েছে।
নথি প্রকাশের পর এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, এখনো কোনো যোগসাজশের বিষয় নেই। এমনকি বিচার বাধাগ্রস্ত করারও অভিযোগ নেই। - সিএনএন
ইত্তেফাক/মোস্তাফিজ
