মেসেঞ্জারের ডার্ক মুড সবার জন্য উন্মুক্ত

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২০:৪০

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

গতমাসে ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জারের ডার্ক মুড পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করেছিল ফেসবুক। তাদের যাবতীয় পরীক্ষা শেষে গত সোমবার বিশ্বব্যাপী সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে মেসেঞ্জারের ডার্ক মুড। অ্যান্ড্রয়েড ও আইওএস দুটি অপারেটিং সিস্টেমেই এটি এখন পাওয়া যাচ্ছে।

পরীক্ষামূলকভাবে চালু করার সময় ব্যবহারকারীদের চাঁদের ইমোজি পাঠিয়ে তা এক্টিভ করতে হতো।

এখন ফিচারটি চালু ও নিষ্ক্রিয় রাখতে হলে নতুন পদ্ধতি ব্যবহার করতে হবে। যেটা আগের চেয়ে আরো সহজ বলে দাবি করছে ফেসবুক কর্তৃপক্ষ।

নতুন পদ্ধতিতে ডার্ক মুড চালু করতে হলে ম্যাসেঞ্জারে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর তার নিচেই ডার্ক মুড দেখাবে। সেখান থেকে ফিচারটি চালু বা বন্ধ করে রাখা যাবে। ফেসবুকের এই ফিচার গত বছরের অক্টোবরে সামাজিক মাধ্যম জায়ান্টটি ঘোষণা করে তারা চালু করবে। ঘোষণার চার মাস পর কয়েকটি দেশের কয়েকজন ব্যবহারকারী সেটি পেয়েছিলেন। কিন্তু গত মাস থেকে বিশ্বের বিভিন্ন দেশের বেশ কিছু ব্যবহারকারী তা পাচ্ছিলেন।

মূলত ব্যাটারি সাশ্রয়ের অন্যতম বড় বাধা স্ক্রিনের উজ্জ্বলতা। এছাড়াও, স্ক্রিন কালারও ব্যাটারি খরচ বেশি করে। ব্যাটারি খরচ বাঁচাতে  ডার্ক মুড ব্যবহার করা হয়। যা অনেকের খুব পছন্দের একটি ফিচার।