জুভেন্তাসকে জেতালেন রোনালদোর পুত্র!

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২০:৪৬

বাবা না পারলেও জুভেন্তাসকে ঠিকই জিতিয়ে দিয়েছেন রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। মঙ্গলবার রাতে আয়াক্সের বিপক্ষে ম্যাচে জুভেন্তাসের মূল দল হেরেছে। তবে, জুভেন্টাস অনূর্ধ্ব-১০ দলের জার্সিতে বড়ো জয় পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। তার খেলা দেখে চোখ রীতিমতো কপালে ওঠে ম্যাচ দেখতে মাঠে আসা দর্শকদের! মাত্রিতিমো চায়নার বিপক্ষে জুভেন্তাস অনূর্ধ্ব-১০ দলের হয়ে প্রথম ৪৫ মিনিট খেলেছে রোনালদোর ছেলে। এই সময়ে একাই সাতটি গোল করেন তিনি। উদযাপনও করেছেন ঠিক বাবার মতোই। ম্যাচের পরের ৪৫ মিনিটে গোল হয়তো আরো বাড়তে পারতো তার, তবে দ্বিতীয়ার্ধে তাকে আর মাঠেই নামানো হয়নি। চীনা দলটির বিপক্ষে এদিন জুভেন্তাস জিতে ২৫-০ গোলের বিশাল ব্যবধানে!