ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট

নবাগত পাইরেটসকে হারিয়ে শক্ত বাধা অতিক্রম বন্দরের

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২০:৪৭

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

নবাগত পাইরেটস ক্লাবকে বিধ্বস্ত করে চট্টগ্রামে ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছলো বন্দর ক্রীড়া সমিতি। গতকাল বুধবার চট্টগ্রামের সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের গুরুত্বপূর্ণ খেলায় বন্দর ক্রীড়া সমিতি ১২৬ রানের ব্যবধানে পাইরেটস ক্লাবকে হারায়।

লিগের শুরু থেকেই উড়তে থাকা দল পাইরেটস ক্লাবের এটি দ্বিতীয় পরাজয়, অন্যদিকে ৮ম খেলায় ৭ম জয় বন্দর ক্রীড়া সমিতির। চ্যাম্পিয়ন সিটি করপোরেশন ব্রাদার্স ইউনিয়ন, আবাহনী ও ইস্পাহানি স্পোর্টিং ক্লাবের মতো শক্তিশালী দলগুলোকে হারিয়ে যে চমক তারা দেখিয়ে ছিল, তার বিন্দুমাত্র নৈপুণ্য বন্দর ক্রীড়া সমিতির বিপক্ষে দেখাতে পারেনি নবাগতরা। বন্দরের ২২৩ রানের জবাবে পাইরেটস অল-আউট হয় ৯৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর :

বন্দর ক্রীড়া সমিতি ৪৮.৩ ওভারে ২২৩/১০ (সাদমান ৫৬, আজিমুল ৪৫ অপঃ, সাজ্জাদ ২৯। বেলাল ২/৩৫, ওয়াহিদ ২/৩৭)।

পাইরেটস ক্লাব ২৬.২ ওভারে ৯৭/১০ (আজমান উল্লাহ ৩২, ইমামুল ২১, ইফতেখার ৩/২৮, মনিরুল ২/১২, তন্ময় ২/২১)।