রাউজানে বাল্য বিবাহ থেকে রক্ষ পেল নবম শ্রেণির ছাত্রী। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয়।
কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. বাবুলের মেয়ে আয়েশা সিদ্দিকা আঁখির সাথে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের সত্তার পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলামের বিয়ে ঠিক হয়। আঁখি কদলপুর হামিদিয়া ফাযিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রী।
রবিবার বিয়ের আয়োজন করে কনে পক্ষের লোকজন। কিন্তু প্যানেল চেয়ারম্যান করিম জানতে পেরে ইউএনওকে বিষয়টি জানান। ইউএনও মো. শামীম হোসেন রেজা বাল্যবিবাহ বন্ধ করে দেন।
মো. শামীম হোসেন রেজা জানান, আঁখির পূর্ণ বয়স না হওয়ার আগে বিয়ে দেবে না এবং তার পড়াশোনা চালিয়ে যাবেন এ মর্মে লিখিত অঙ্গিকার নামা দিয়েছে তার পরিবার।
ইত্তেফাক/আরকেজি
