রাজশাহী মহানগর ছাত্রলীগ নেতা নাহিদ বহিষ্কৃত

আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ০৯:০৭
 
রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির নাহিদকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মুক্তাদির নাহিদকে রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হলো।’ তবে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা না হলেও রাজশাহী মহানগরী ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাহিদের কিছু অপকর্ম তুলে ধরেছেন। এছাড়াও তারা ফেসবুকে নাহিদের সাথে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সম্পৃক্তার ছবি ফেসবুকে পোস্ট করেছেন। ওই ছবিতে দেখা যায়, মুক্তাদির নাহিদ পেস্ট রঙের পাঞ্জাবি পরিহিত অবস্থায় রাজশাহী কলেজ ছাত্রশিবিরের সাবেক আহবায়ক জোহা এবং শিবিরে ক্যাডার আব্দুল্লাহর সাথে বেশ হাস্যজ্জ্বল ফটোশেসনে অংশ নিয়েছেন।
 
ইত্তেফাক/এএম