পলাশবাড়ীর ধানক্ষেতে মহিলার লাশ উদ্ধার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২৩:২২

আজ মঙ্গলবার বেলা ১২টায় পলাশবাড়ীর ধানক্ষেত থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহামুদুল আলম জানান, উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মামুদপুর গ্রামের পাথুরেপাড়া নামক স্থানের ধানক্ষেত থেকে তিন সন্তানের জননী নছিরন বেগম (৫০) নামের এক মহিলার লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নছিরন বেগমের স্বামী আঃ রশিদ মিয়া (৬২) তার স্ত্রীকে শারিরীক নির্যাতনের পর মৃত অবস্থায় ধানক্ষেতে ফেলে রাখে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠিয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আঃ রশিদসহ তিন জনকে আটক করেছে।

ইত্তেফাক/নূহু