নগরীর পাগলাপীর এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বাসহ ৩জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংর্ঘষ হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অন্তঃসত্ত্বা মনি বেগম, মনির চাচি আফিয়া খাতুন ও অ্যাম্বুলেন্সের হেলপার তুষার মিয়া। তাদের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া এলাকায়।
রংপুর কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া জানান, দিনাজপুরের বিরামপুর থেকে অন্তঃসত্ত্বা মনি বেগমকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল। অ্যাম্বুলেন্সটি পাগলাপীর এলাকার পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা অন্তঃসত্ত্বা মনি বেগম ও অ্যাম্বুলেন্সের হেলপার তুষার মিয়া মারা যান।
পুলিশ ও এলাকাবাসী আহত চারজনকে উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনিরের চাচি আফিয়া খাতুনের মৃত্যু হয়।
ইত্তেফাক/আরকেজি
