আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলায় নিহত ৮

আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৯:৫৪
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে দাশস-ই-আরশি জেলায় আফগান নিরাপত্তা বাহিনীর একটি চেকপয়েন্টে বৃহস্পতিবার তালেবান জঙ্গিরা হামলা চালিয়েছে। এতে ৮ জন নিহত ও অপর ৫ জন আহত হয়েছে। জেলা গভর্নর নাসরুদ্দিন নাজারি সাদি একথা জানান। খবর সিনহুয়া’র।
 
সাদি বলেন, ‘তালেবান জঙ্গিরা আজ ভোরে দাশত-ই-আরশি জেলার কালতারাশ এলাকায় সেনা নিরাপত্তা চৌকিতে হামলা শুরু করে।’ এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন তালেবান জঙ্গি হতাহত হয়েছে বলেও জানান তিনি। সিনহুয়া।
 
অনলাইন ডেস্ক