ভারত, নেপাল ও ভুটানের পর আরো চার দেশে রপ্তানি হচ্ছে সান বেসিক কেমিক্যালস লিমিটেডের (এসবিসিএল) সুইফট, গ্লিটার, লিভানা ও রে ব্র্যান্ডের টয়লেট্রিজ সামগ্রী। চলতি মাসে ওশেনিয়া অঞ্চলের ফিজি, ভানুয়াতু ও সলোমন দ্বীপপুঞ্জে এসব পণ্যের চালান যাচ্ছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে মালদ্বীপে পণ্য পাঠানো শুরু করে এসবিসিএল।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জানান, মানসম্মত পণ্য উত্পাদন করতে পারলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের উত্পাদিত টয়লেট্রিজ পণ্যও খুব ভালো করবে। আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এরই মধ্যে আমাদের টয়লেট্রিজ পণ্য সাতটি দেশে রপ্তানি হচ্ছে। তিনি আরো বলেন, আমরা আরো কয়েকটি দেশে টয়লেট্রিজ পণ্য রপ্তানির উদ্যোগ নিয়েছি। শিগগিরই ওমান, দুবাই, সৌদি আরব, কাতার ও আফ্রিকায় এসব পণ্য পাওয়া যাবে। — প্রেস বিজ্ঞপ্তি
