আড়াইহাজারে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ব্যপারে ধর্ষিতা নিজে শনিবার হাইজাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেনকে আসামি করে থানায় একটি অভিযোগ দেন।
অভিযোগের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি এমএ হক জানান, উপজেলার তিলচণ্ডী এলাকার ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক মাস ধরে দৈহিক মিলন করেন আনোয়ার হোসেন।
তিনি শুক্রবার বিকেলেও ওই নারীকে নিজ বাড়িতে দৈহিক মিলন করেন। পরে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে আনোয়ার অস্বীকৃতি জানান। তাকে মারধর করে ঘরে আটক করে রাখেন।
পরে রাত ১২টার দিকে আবার দৈহিক মিলনের চেষ্টা করলে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে পড়ে। এ সময় আনোয়ার পালিয়ে যান।
শনিবার দুপুরে ধর্ষিতা নিজে বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি ধর্ষণের অভিযোগ দেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আড়াইহাজার থানার ওসি এমএ হক জানান, আসামিকে আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরকেজি
