ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর ব্যবহৃত গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সোনাগাজী উপজেলার মুহুরী সেচ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ি করেছেন।
তিনি অভিযোগ করেন, শুক্রবার রাত ১২টার দিকে তার ব্যবহৃত গাড়িটি মহুরী সেচ প্রকল্পের কাছে তার মালিকনাধীন বালি মহলের কাছে রেখে হেঁটে রেগুলটরের দিকে যান। কিছুক্ষণ পর দুদল দুর্বৃত্ত এলোপাতাড়ি বোমা ছোড়ে এবং ফাঁকা গুলি করে। পরে তার গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে তারা।
খবর পেয়ে সোনাগাজী ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি উদ্ধার করে। সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, বিষয়টি তদন্ত চলছে।
ইত্তেফাক/আরকেজি
