নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে রবিবার দুপুরে বজ্রপাতে ইকবাল হাসনাত পিয়াল নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পিয়াল নোয়াখালী জিলাস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। সে ওই গ্রামের সোহেল রানা জুগুর বড় ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পিয়াল ও তার কয়েকজন সহপাঠী মিলে তাদের বাড়ির পাশে মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে পিয়ালসহ তার সহপাঠীরা দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। একপর্যায়ে পিয়াল মাঠে ফেলে আসা তার জুতা আনতে গেলে বজ্রপাতে আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
