দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবক নিহত

আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ২২:২৭
দুবাইয়ে শনিবার বিকালে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর সেনবাগের এক যুবক নিহত হয়েছেন। নিহত মাহমুদুর রহমান মেহরাজ (২৮) উপজেলার বীরনারায়নপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
 
পারিবারিক সূত্র জানায়, পাঁচ বছর আগে মেহরাজ দুবাইয়ে কেএফসি কোম্পানিতে চাকরি নেন। একমাস আগে তিনি দেশে এসে বিয়ে করেন। মেহরাজ গত সপ্তাহে নববধূকে নিয়ে দুবাইতে যান। হাতের মেহেদি শুকাতে না শুকাতে বিয়ের একমাসের মধ্যে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যুর খবর পেয়ে পিতা-মাতাসহ স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
 
ইত্তেফাক/আরকেজি