কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:৪১

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাবুল মুন্সি ও বিল্লাল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে একখণ্ড জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে বাবুল মুন্সি তার বাড়ির পাশের ওই জমিতে ধান কাটতে গেলে বিল্লাল ও তার লোকজন তাদের বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের দল নেতা বাবুল মুন্সি, বিল্লাল হোসেন, কালু মুন্সি, সুলতান মুন্সি ও তবিবর মুন্সিসহ অন্তত সাতজন আহত হন।

কালিয়া থানার পরিদর্শক ইকরাম হোসেন বলেন, তিনি ঘটনাটি জেনেছেন। থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।