চারঘাটে বজ্রপাতে একজন নিহত

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:৪২

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা

চারঘাটে মঙ্গলবার রাতে বজ্রপাতে হাবোল নামে একজন নিহত এবং ডলার নামে একজন আহত হয়েছেন। নিহত হাবোল উপজেলার হলিদাগাছি গ্রামের মৃত মরু উদ্দিন মন্ডলের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খুদির বটতলা নামক স্থানে চা খাওয়ার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই হাবোল নিহত হন। আহত ডলারকে রাজশাহী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক নিহতের পরিবারকে ২০ হাজার এবং আহতের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন।