গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
সপ্তম শ্রেণিতে পড়ুয়া সাথী আক্তার (১৪) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
সাথী আক্তারের পিতা আব্দুল লতিফ অভিযোগ করে বলেন, যৌতুকের জন্য আমার মেয়েকে পিটিয়ে ও গলাটিপে হত্যা করেছে পাষণ্ডরা।
গফরগাঁও থানা পুলিশ সাথী আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
লাশের সুরতহাল রিপোর্টকারী গফরগাঁও থানার এস আই জাকির হোসেন বলেন, গলায় ও শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন আছে।
গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন , বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
