অর্থনীতিতে শ্রমিকের অবদান সবচেয়ে বেশি: এমপি মনির

আপডেট : ০১ মে ২০১৮, ১৮:৫৮
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং যশোর-২ আসনের এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, দেশের অর্থনীতি চাঙ্গা করতে কোদাল ধরা লোক অর্থাৎ শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি।
 
মঙ্গলবার সকালে যশোরের চৌগাছায় মহান মে দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
 
তিনি বলেছেন, শ্রমিকরা মানব সভ্যতার বিকাশ ও অগ্রযাত্রার মূল চালিকা শক্তি এবং কারিগর। তাদের অবদান ও অধিকার অস্বীকার করে সমাজ এগুতে পারে না। বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। বর্তমান সরকার শ্রমিকদের ভাগ্য উন্নয়নে একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
 
এমপি মনির বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের শ্রমিকদের বেতন যে হারে বাড়িয়েছে, সেই হারে বিশ্বের অন্য কোন দেশের সরকার শ্রমিকদের বেতন বাড়াতে পারেনি।
 
স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক নেতা সানোয়ার হোসেন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী সাবেক সভাপতি শাহজাহান কবীর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, পৌর মেয়র আল মামুন হিমেল, জেলা পরিষদ সদস্য তৌহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, সিংহঝুলীর সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, কাউন্সিলর আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান রেন্টু, ধূলিয়ানীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন, ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান নিপু, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, চৌগাছা ইমারত নির্মাণ শ্রমিক সংস্থার সভাপতি মোশারফ হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা সুমন সরকার, শফিক হায়দার লাভলু, চৌগাছা মোটরযান শ্রমিক সংস্থা নির্বাহী সদস্য শরিফুল ইসলাম, চৌগাছা মোটরযান শ্রমিক সংস্থার সড়ক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি