সরকারি সীলমোহরযুক্ত ৪৩ বস্তা চাল উদ্ধার

আপডেট : ০১ মে ২০১৮, ২১:০১
সুনামগঞ্জের জামালগঞ্জে সোমবার রাতে ৪৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এতে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির সীলমোহর রয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
 
জানা যায়, জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের হেলিপ্যাড মাঠ সংলগ্ন হেলাল মিয়ার ঘরে রাত ১১টার দিকে চালের বস্তা মজুদ করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার খবর পেয়ে মজুদকারীরা দ্রুত পালিয়ে যায়।
 
জামালগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা অসীম কুমার বলেছেন, এই চাল কোথা থেকে এলো তা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে। জামালগঞ্জ থানার অফিসার ওসি মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি