হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুই কৃষক। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় হাওরে ধান কাটার সময় এ ঘটনা ঘটে।
নিহত কৃষক আজিম উদ্দিন (৪০) বানিয়াচং উপজেলা সদরের বাশিয়াপাড়ার তৈমুল্লাহর ছেলে। আহতরা হচ্ছেন- একই উপজেলার মকা গ্রামের আব্দুল হেকিম ও আছকির মিয়া।
কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী জানান, ওই কৃষকরা আজ সকালে হাওরে বোরো ধান কাটতে যান। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে আজিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। নিহত কৃষক আজিম উদ্দিন তার ইউনিয়নের মকা গ্রামে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকতেন।
ইত্তেফাক/এসএস
