মির্জাপুরে ৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০২ মে ২০১৮, ১৩:২৮
৩৬ কেজি গাঁজাসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে (৫৫) পুলিশ আটক করেছে। আজ বুধবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬ নম্বর আনাইতারা ইউনিয়নের জগৎ ভাড়ড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
 
মির্জাপুর থানার পুলিশ অফিসার মো. শফিকুল ইসলাম শফি জানান, আটককৃত শফিকুল একজন আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘ দিন ধরে তার নিজ বাড়ি থেকে মাদকের ব্যবসা করে আসছেন ।আজ ভোর রাতে গোপন খবর পেয়ে ঐ বাড়িতে হানা দিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে তিনি জানিয়েছেন। আটককৃত মাদক ব্যবসায়ী শফিকুলের বাবার নাম মো. রমেজ উদ্দিন।
 
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক মিজানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাঁজাসহ আটককৃত মাদক ব্যবসায়ী শফিকুলের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার পর কোর্টে চালান দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/এসএস