মির্জাপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০২ মে ২০১৮, ১৩:৪১
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হারভাঙ্গা গ্রামে বজ্রপাতে সখিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার এ ঘটনা ঘটে। সখিনার স্বামীর নাম মো. হেলাল উদ্দিন।
 
কুরনি গ্রামের বাসিন্দা মো. আবুল কালাম আজাদ ও নাজিম উদ্দিন জানান, আজ বেলা ১১টার দিকে সখিনা বেগম বাড়ির উঠানে ধান আনতে গেলে প্রবল বর্ষণ ও ঝড় শুরু হয়। ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
 
ইত্তেফাক/এসএস