ভাণ্ডারিয়ায় বুধবার বিকেলে অভিযান চালিয়ে মো. মনিরুজ্জামান বেপারী মনির (৪২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৮। তার কাছ থেকে ১৮২ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। তিনি ইকড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন বেপারীর বড় ছেলে।
জানা যায়, ইকড়ি ইউনিয়ন পরিষদের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মনিরের ঘরে মাদক বিক্রি করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে বিকেল র্যাব সেখানে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে মনির পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৮২ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব।
র্যাব-৮ ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/আরকেজি
