ময়মনসিংহে যুবলীগ নেতা অবুল কাশেম হত্যার প্রকৃত আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের সি.কে ঘোষ রোডে প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বিক্ষোভকারী সড়কের দুইপাশে রাস্তা অবরোধ করে যান চলাচল বন্ধ দেয়। এতে উক্ত সড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, আবু সাঈদ, সাজেদুল ইসলাম, শাহ আলম বাদশা, গোলাম কিবরিয়া, ইব্রাহিম ভেন্ডার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কাশেম মারা যাওয়ার আগে পরিবারের কাছে হত্যাকারীদের নাম বলে যাওয়ার পরও পুলিশ প্রকৃত আসামিদের গ্রেফতার করছে না। বরং আসামিরা বাদী পক্ষকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাই অবিলম্বে মূল হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের দাবী জানান বক্তারা। পরে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
ইত্তেফাক/এসএস
