বাংলাদেশে ১৪ মাস কারাভোগের পর নিজ দেশে ফিরে গেছেন ভারতীয় নাগরিক মো. বেলাল হোসেন মোল্ল্যা (৩০)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় তাকে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে সেদেশের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মো. বেলাল হোসেন মোল্ল্যা ভারতের দক্ষিণ দিনাজপুরের তপন থানার শালডাঙ্গা গ্রামের মো. সাইজুদ্দিন মোল্ল্যার ছেলে।
বাংলাদেশের হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশের অফিসার ইনচার্জ মো. আফতাব হোসেন জানান, ২০১৭ সালের মার্চ মাসে বেলাল হোসেন নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় বিজিবি তাকে আটক করে থানায় মামলা দিলে আদালত ৬ মাসের সাজা দেন। সেখানে দীর্ঘ ১৪ মাস সাজা শেষে নওগাঁ জেলা কারাগার কর্তৃপক্ষ জয়পুরহাট কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে বৃহস্পতিবার তাকে আমাদের কাছে হস্তান্তর করেন। দুপুর ১২টার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে হিলি চেকপোস্ট দিয়ে তাকে ভারতের হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশের অফিসার ইনচার্জ শিপ্রা রায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
