রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা ও পুঠিয়া উপজেলার বানেশ্বরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।
কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কাশিয়াডাঙ্গা এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ট্রাক চাপায় আবুল কালাম নামের এক সাইকেল আরোহী বৃদ্ধ নিহত হন। তিনি নগরীর দিকে যাওয়ার সময় পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। নিহতের বাড়ি পবা উপজেলার পশ্চিম বালিয়া গ্রামে।
অন্যদিকে পুঠিয়ার শিবপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বর মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের সামনে বসা আম গাছের চারা ব্যবসায়ী নাসির উদ্দিন নিহত হন। তিনি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের সাদিকুল ইসলাম সেন্টুর ছেলে।
ইত্তেফাক/এমআই
