গত দুই দিনে ডুমুরিয়া থানা পুলিশ চার ইউপি সদস্যসহ জামাত-বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও আটলিয়া ইউপি ৪ নং সদস্য হাবিবুর রহমান হবি, একই ইউনিয়নের বিএনপি সভাপতি ০২ নং ওয়ার্ড সদস্য আব্দুস সালাম মহালদার, শোভনা ইউনিয়ন বিএপি সদস্য, ০৪ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ আব্দুল কাদের, একই ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি, ০২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, মাগুরাঘোনা ইউনিয়ন বিএপির সভাপতি আব্দুল মালেক মোড়ল এবং রুদঘরা ইউনিয়ন জামাতের সাধারন সম্পাদক আবু মোহসিন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিল হোসেন জানান, গ্রেফতারকৃতরা ডুমুরিয়া থানায় একটি নাশকতা মামলার আসামি। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলার বিএনপি সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনছুর বলেন, গ্রেফতারকৃত নেতাকর্মীরা খুলনার সিটি কর্পোরেশন নির্বাচেন দলীয় প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছে বলে কথিত এই পেন্ডিং মামলায় আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
ইত্তেফাক/নূহু
