মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশসমূহ নিয়ে গঠিত উ-৮ রাষ্ট্রসমূহে ১২০ কোটি মানুষের বসবাস। এসব দেশের সম্মিলিত জিডিপি ৩.৭ ট্রিলিয়ন ডলার। সদস্য দেশসমূহ বিনিয়োগ, বাণিজ্য, যোগাযোগ, পর্যটনের ক্ষেত্রে একযোগে কাজ করে এ সংস্থাকে একটি শক্তিশালী অর্থনৈতিক জোটে পরিণত করতে পারে।
রবিবার বিকেলে ডি-৮ এর মহাসচিব দাতো'কু জাফর কু শারি সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি’র সাথে বৈঠকে এ অভিমত ব্যক্ত করা হয়।
মহাসচিব আগামী ১৫-১৮ অক্টোবর মালেশিয়ার রাজধানী কুয়া লালামপুরে অনুষ্ঠিতব্য সদস্য দেশষমূহের ট্যুরিজম মিনিস্টার’স সম্মেলনে মন্ত্রীকে আমন্ত্রণ জানালে মন্ত্রী তা গ্রহণ করে বলেন মুসলিম উম্মাহর দেশসমূহ রিলিজিয়াস ট্যুরিজম ও হালাল ট্যুরিজমকে প্রমোট করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
মহাসচিব আরও জানান আগামী ডি-৮ সামিট ঢাকায় অনুষ্ঠিত হবে। এবং এ সামিট অনুষ্ঠানের মাধ্যমে মুসলিম রাষ্ট্রসমূহ সহ সারা বিশ্বে বাংলাশের ব্র্যান্ডিং এ নতুন মাত্রা যোগ হবে। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মুহিবুল হক ও মন্ত্রীর একান্ত সচিব মফিজুল ইসলাম পাটওয়ারি উপস্থিত ছিলেন।
৮টি মুসলিম দেশ (বাংলাদেশ, মিশর, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালেশিয়া, পাকিস্তান এবং তুরস্ক) নিয়ে ১৯৯৬ সালে ডি-৮ গঠিত হয়। এর সদর দপ্তর তুরস্কেও ইস্তানবুলে।
ইত্তেফাক/রেজা
