বগুড়ায় ধানক্ষেত থেকে চারজনের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০৭ মে ২০১৮, ১৬:৫৪
 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ডাবইর গ্রামের একটি ধানক্ষেত থেকে চারজনের হাত-বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সংশ্লিষ্ট থানার ওসি শাহিদ মাহমুদ খান এ খবর নিশ্চিত করেছেন।
 
শাহিদ মাহমুদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে আজ সোমবার সকালে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা সবাই মধ্যবয়সী। তাত্ক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
 
ধারণা করা হচ্ছে, তাদের অন্য কোথাও থেকে হত্যা করে লাশ ধানক্ষেতে এনে ফেলা হয়েছে।
 

ইত্তেফাক/এএম