মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ সপ্তাহের মধ্যে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে ভারি বর্ষনের সময় বজ্রপাতে উপজেলার কালাপুর ইউনিয়নের হাইল হাওরের পাড়ে মফিজ মিয়া (২৮) নামে এক মৎসজীবি নিহত হয়েছেন। এ সময় বজ্রপাতে রশীদ মিয়া (৩৬) ও মো. রফিক মিয়া (৬০) গুরুতর আহত হলে তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের বাড়ি কালাপুর ইউনিয়নের বরুনা গ্রামে।
উপজেলার কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, মফিজ মিয়া ও তার সঙ্গীরা প্রতিদিনের মতো সোমবার দুপুরে হাইল হাওরে কাজের জন্য যান। সকাল থেকে বৃষ্টি হওয়ায় হাওরের একটি নৌকার মধ্যে তারা আশ্রয় নেন। হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলে মহৎজীবি মফিজ মিয়ার মৃত্যু হয় এবং রশীদ মিয়া ও রফিক মিয়া আহত হন।
এদিকে গত ৩০ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানের একটি লেবু বাগানে কাজ করা অবস্থায় বজ্রপাতে চা শ্রমিক দিপক গোয়ালার ছেলে অজয় গোয়ালার (২০) মৃত্যু হয়। ওই ঘটনায় একই বাগানের রাখাল সগড় (৩২), জিতেন সগর (৩০), কিশোর গোয়ালা (২৫) ও রিপন ভূইয়া (২০) গুরুতর আহত হন।
ইত্তেফাক/নূহু
