সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০ জনকে আটক করা হয়েছে।
রবিবার সকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানার ৯ জন, কলারোয়া থানার ৫ জন, তালা থানার ৭ জন, কালিগঞ্জ থানার ৪ জন, শ্যামনগর থানার ৭ জন, আশাশুনি থানার ৪ জন, দেবহাটা থানার ২ জন এবং পাটকেলঘাটা থানার ২ জন।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/নূহু
